ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সভাপতি মুফতী ওমর ফারুক ফারুকী, সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান

পীর সাহেব চরমোনাইয়ের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

আরিফুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:- ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুফতী ওমর ফারুক ফারুকীকে সভাপতি এবং মুফতী এস এম মনিরুজ্জামানকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাতে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ওয়াজ মাহফিলকে ঘিরে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ নুর বখত মিয়াসহ জেলা পর্যায়ের দায়িত্বশীলদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়।

মাহফিলের মঞ্চে ওঠার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দায়িত্বশীলদের উপস্থিতিতে এবং ভূরুঙ্গামারী উপজেলা শাখার শুরা সদস্যদের পরামর্শক্রমে ২০২৭–২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্বশীলদের শপথ পাঠ করান। এ সময় সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল এবং শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা        সহ-সভাপতি: মোঃ আমজাদ হোসেন, মোঃ জুলহাস উদ্দিন (বিএসসি),       মোঃ আমিনুর রহমান (আর্মী),জয়েন্ট সেক্রেটারি: এইচ এম নুরুন্নবী হুসাইন,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: মাওলানা মুত্তালিব হুসাইন,সাংগঠনিক সম্পাদক: হাঃ মুফতী সোহাইল আহমেদ,প্রচার সম্পাদক: মাওলানা ছমির উদ্দিন,দফতর সম্পাদক: মোঃ শেখ ফরিদ,অর্থ ও প্রকাশনা সম্পাদক: মোঃ আব্দুর রহমান,দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: মাওলানা রফিকুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: মুফতী রিয়াজুল ইসলাম

ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক: মাওলানা সাইদুল ইসলাম ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: মোঃ আতিউর রহমান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মোঃ মফিজুল ইসলাম সদস্য: মাওলানা হাফিজুর রহমান, মোঃ নূরুল হক, মোঃ আব্দুস সালাম, ইউনুছ আলী, হাফেজ এরশাদুল হক, ক্বারী আবু হানিফ ও মোঃ ওমর আলী।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পীর সাহেব চরমোনাইয়ের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x