ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী গ্রেফতার
সামজাদ জসি সিনিয়র স্টাফ রিপোটার:- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) সকাল সাড়ে ৮টায় বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি টিম দেওয়ান বাজার এলাকায় চেকপোস্ট ও তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিক্সা থামিয়ে তল্লাশি করলে তার ভেতর থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দ তালিকা মূলে মাদকদ্রব্য ও অটোরিক্সাটি বিধি মোতাবেক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক পূর্বের মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আসামি কবির হোসেনের বিরুদ্ধে পূর্বে দুটি এবং আব্দুল্লাহ ও সহিদ ভূঁইয়ার বিরুদ্ধে একটি করে মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: মোঃ কবির হোসেন (পিতা- মোঃ আজগর আলী) জাহিদুল ইসলাম (পিতা- মোঃ তাজুল ইসলাম হান্নান কাজী প্রকাশ রুবেল (পিতা- কাজী আবুল ফয়েজ) আব্দুল্লাহ (পিতা- মৃত সেলিম মিয়া)সহিদ ভূঁইয়া (পিতা মৃত নুরুল হক ভূঁইয়া) সকলের গ্রাম: চানপুর, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ ২২২২আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।
মতামত