ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):- খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর বানিয়াখালী মৎস্য অভয়াশ্রমে  বিল নার্সারির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উন্মুক্ত জলাশয়ে মাছের মজুদ বৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিল নার্সারিতে উৎপাদিত এসব পোনা রবিবার বার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ঃ০০ টার দিকে অভয়াশ্রমসংলগ্ন ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়।

অবমুক্ত করা পোনার মধ্যে রয়েছে রুই, কাতলা ও গ্রাস কার্প। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ০.১০ হেক্টর আয়তনের একটি বিল নার্সারি স্থাপন করা হয়। সেখানে এক কেজি রেণু মজুদ করে তিন মাস নিবিড় পরিচর্যার মাধ্যমে পোনা উৎপাদন করা হয়। পরে উৎপাদিত প্রায় ৭০ হাজার পোনা উপযুক্ত আকারে পৌঁছালে বানিয়াখালী অভয়াশ্রমসংলগ্ন ভদ্রা নদীর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।

বিল নার্সারিটির তত্ত্বাবধান করেন মৎস্য চাষী উজ্জ্বল বাবু। তাঁর তত্ত্বাবধানে তিন মাস রেণুর লালন-পালন ও পরিচর্যা করা হয়।

পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, শরাফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু মনোরঞ্জন দাস, ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, ভদ্রা নদীতে মাছের প্রাচুর্য বাড়াতে নিয়মিত পোনা অবমুক্তের পাশাপাশি অভয়াশ্রমের সুরক্ষা ও মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ করা প্রয়োজন। এসব কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে ভদ্রা নদী ও আশপাশের জলাশয়ে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের আয়-রোজগারের সুযোগও বৃদ্ধি পাবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, অভয়াশ্রমে নিয়মিত পোনা অবমুক্তের ফলে জলাশয়ে মাছের মজুদ বৃদ্ধির পাশাপাশি মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণের সুযোগ তৈরি হবে। এতে ভবিষ্যতে অভয়াশ্রম ও এর আশপাশের জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়বে। একই সঙ্গে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা এর সুফল পাবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x