ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সরিষাবাড়ীতে পায়ের রগ কাটার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা ও অপপ্রচারের প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয়রা।

 শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর কবরস্থান এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 

বক্তারা অভিযোগ করেন, কৃষ্ণপুর মৌজার জমি নিয়ে একই গ্রামের প্রতিবেশী আব্দুর রাজ্জাকের সঙ্গে শফিকুল ইসলাম গংদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। শফিকুল ইসলাম আওয়ামী সরকারের আমলে দলীয় প্রভাবে রাতের বেলায় আব্দুর রাজ্জাকের ভূমি জবর দখল করেন। এ নিয়ে বিরোধের জের ধরে শফিকুল ইসলামের পক্ষের হামলায় আসাদুল ইসলামের ডান পায়ের রগ কেটে যাওয়াসহ বাম হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত লাগে। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

উক্ত সমাবেশে রবিউল ইসলাম, মনোয়ারা বেগম, শামীম হোসেন, রফিকুল ইসলাম, মুক্তার হোসেন, মুতায়িন মণ্ডল, জয়েন উদ্দিন শেখ, আকবর আলী ও সাজেদা বেগম, শাপলা আক্তার করুণা, মিনা খাতুন, মন্জুয়ারা, শাপলা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করে বলেন, হামলার ঘটনাকে ভিন্ন খাতে নিতে আব্দুর রাজ্জাকের পরিবারের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলা করা হয়েছে। তারা মামলাটি মিথ্যা ও সাজানো দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হামলার ঘটনায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে পায়ের রগ কাটার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x