নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে দাফন সম্পন্ন হয়েছে উপজেলা বিএনপির সভাপতি, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধামইরহাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা এম এ ওয়াদুদের।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এম এ ওয়াদুদ ছিলেন সদালাপী, বিনয়ী ও সর্বজনপ্রিয় একজন মানুষ। দীর্ঘদিন জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও দল-মতের ঊর্ধ্বে উঠে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। ফলে রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন সর্বদলের নেতাকর্মীদের কাছে শ্রদ্ধাভাজন ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এম এ ওয়াদুদ। গত ৯ সেপ্টেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ধামইরহাটসহ পুরো নওগাঁর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের ছেলে ও ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি বাজারস্থ ঈদগাহ মাঠে এম এ ওয়াদুদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম লায়েক আলী, সাধারণ সম্পাদক হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপল, সাবেক যুগ্ম আহ্বায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, সাবেক আহ্বায়ক রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. মামুন, সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি সহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, ইউনিয়ন বিএনপি নেতা রুহেল হোসেন সুমন, যুবদল নেতা রুবেল হোসেন রতন ও মুনছুর আলী, ছাত্রদল নেতা উমর ফারুক রুমন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির আতাউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।জানাজাকে কেন্দ্র করে রাঙ্গামাটি বাজার ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্বকে শেষবারের মতো একনজর দেখতে ছুটে আসেন। ঈদগাহ মাঠ ছাড়াও আশপাশের সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জানাজা শেষে মরহুম এম এ ওয়াদুদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে এম এ ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মতামত