ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর টাস্কফোর্স যৌথ অভিযানে কথিত নামধারী সাংবাদিক শাহিনের স্ত্রী বিপুল পরিমানে মাদক সহ আটক।।

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

 ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক  ৪ টা ২০  ঘটিকায় জয়পুরহাট ২০ বর্ডার গার্ড  ব্যাটালিয়নের অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ লতিফুল বারীর নেতৃত্বে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা এলাকার বাসিন্দা *কথিত সাংবাদিক, চিহ্নিত/তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং ভারতে বাংলাদেশের রাষ্ট্রীয় গোপনীয়/স্পর্শকাতর বিষয় সম্পর্কিত তথ্য পাচারকারী মোঃ শাহীন আলম (৩৮), পিতা- হাবিবুর রহমান, গ্রাম- পশ্চিম উচনা, পোস্ট- ধরঞ্জী, উপজেলা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট*-এর বাড়িতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স কর্তৃক যৌথ অভিযান পরিচালনাকালে স্থানীয় মেম্বার, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার বসতবাড়ির *নিজ কক্ষে তল্লাশি চালিয়ে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বাংলাদেশী নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, ৫ টি মোবাইল ফোন (সচল ০১ টি এবং অচল-০৪ টি) ও ০১টি দেশীয় ধারালো অস্ত্র আটক করেন। যার আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৩২ হাজার ৯৭ টাকা।* বর্ণিত অভিযান পরিচালনাকালে কথিত সাংবাদিক ও চিহ্নিত/তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ শাহীন আলম আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযানস্থল থেকে তার *স্ত্রী মোছাঃ উম্মে হাবিবাকে* আটক করা হয়েছে। উল্লেখ্য যে, কথিত পলাতক আসামী মোঃ শাহীন আলম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশীয় অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্থানীয়ভাবে চাঁদা আদায় করতঃ ছোট ছোট গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে মাদক ব্যবসা পরিচালনা করে বলে জানা যায়। এ বিষয়ে আরও উল্লেখ্য যে, *গত ০৮ ও ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাদ্দাম হোসেন, পলাশ মিয়া এবং স্থানীয় মেম্বার মোঃ লাইজু মিয়ার মৌখিক অভিযোগ ও প্রদত্ত বক্তব্যের মাধ্যমে জানা যায় যে, পলাতক কথিত সাংবাদিক মোঃ শাহীন আলম দীর্ঘদিন যাবৎ ছোট ছোট গ্যাং গঠন করে মাদক ব্যবসার কার্যক্রম পরিচালনা করে* এবং *স্থানীয় মাদক ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে নিয়মিতভাবে চাঁদা আদায়* করে আসছিল।

টাস্কফোর্স কর্তৃক গৃহীত কার্যক্রমঃ কথিত সাংবাদিক ও মাদক ব্যবসায়ী মোঃ শাহীন আলমকে পলাতক আসামী এবং আটককৃত তার স্ত্রী মোছাঃ উম্মে হাবিবাকে আসামী করে আটককৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও দেশীয় ধারালো অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর টাস্কফোর্স যৌথ অভিযানে কথিত নামধারী সাংবাদিক শাহিনের স্ত্রী বিপুল পরিমানে মাদক সহ আটক।।

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x