ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ছিল— “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। সাক্ষরতা মানুষকে সচেতন করে, চিন্তাশক্তির বিকাশ ঘটায় এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেকসই সমাজ গঠন, জনকল্যাণ নিশ্চিত করা এবং শতভাগ সাক্ষরতার লক্ষ্য অর্জনে শিক্ষার কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে সাক্ষরতা অপরিহার্য। তাই সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় এনে নিরক্ষরতা দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x