ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে শিশুদের আনন্দ উৎসব।

খেলাধুলা, নাচ-গান ও কবিতা আবৃত্তিতে মুখরিত নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠ।

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।নওগাঁর পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের নিয়ে বর্ণাঢ্য আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে ঘিরে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাধুলা, নাচ-গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন আনন্দঘন আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ২টায় উপজেলার নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এতে প্রায় ২৫০ জন শিশু, তাদের অভিভাবক, বড় ভাই-বোনসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। প্রিয় সহপাঠী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে শিশুরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলী, প্রভাষক মোঃ মেসবাহুল হক, ডাসকো ফাউন্ডেশনের এলআরপি ফোকাল মোসা. আনোয়ারা বেগম, এলআরপি সমন্বয়ক মানুয়েল টুডু, এলআরপি-৫৭-এর সকল স্টাফ এবং এসবিকে ফ্যাসিলিটেটরবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আনন্দ উৎসব শিশুদের মধ্যে পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, কমিউনিটির শিশুদের জন্য আনন্দঘন পরিবেশ সৃষ্টি এবং তাদের সুস্থ বিনোদনের পাশাপাশি বিভিন্ন প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

খেলাধুলা, নাচ-গান ও কবিতা আবৃত্তিতে মুখরিত নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠ।

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x