ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ সিলেটের মাদক কারবারি গ্রেপ্তার

সামজাদ জসি সিনিয়র স্টাফ রিপোটার:- ব্রাহ্মণবাড়িয়া জেলার  আশুগঞ্জ থানার ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১,২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (০৬ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৩:৫৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত তদারকির অংশ হিসেবে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পুলিশি চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি দেখে তাকে আটক করা হয়। পরে তার দেহতল্লাশি করে ১,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবা ট্যাবলেট আইনানুযায়ী জব্দতালিকা প্রস্তুত করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সিলেট জেলার হবিগঞ্জ থানার ঈদগা বাজার এলাকার বাসিন্দা মৃত আকরম আলীর ছেলে আব্দুল মান্নান।

বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের চালান রোধে ও আশুগঞ্জকে মাদকমুক্ত রাখতে মহাসড়ক এবং সীমান্তবর্তী রুটগুলোতে পুলিশের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ সিলেটের মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x