ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক নৌকা ভ্রমণ - ২০২৬ অনুষ্ঠিত

আঃ আজিজ চৌধুরী মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক নৌকা ভ্রমণ-২০২৬ ।

 আনন্দঘন পরিবেশে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা দিনব্যাপী এই নৌকা ভ্রমণে অংশগ্রহণ করেন । ভ্রমণের নির্ধারিত স্থান ছিল যমুনা নদীর সিরাজগঞ্জ চায়নাবাঁধ এলাকা,যমুনা সেতু, সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট, গোবিন্দাসি ঘাট, নলিন বাজার ঘাট  ।

সকালে নির্ধারিত স্থান থেকে যাত্রা শুরু করে নৌযানে করে যমুনা নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণকারীরা । নদীর বিশাল জলরাশি, নির্মল বাতাস ও নৈসর্গিক পরিবেশে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর আবহ ।

নৌকা ভ্রমণকে কেন্দ্র করে দিনব্যাপী ছিল নানা আনন্দ-আয়োজন । অংশগ্রহণকারীরা গল্প, আড্ডা, গান কবিতা পাঠ ও হাসি-আনন্দে মেতে ওঠেন সবাই । ব্যস্ত কর্মজীবনের বাইরে এমন একটি আনন্দঘন আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি মানসিক প্রশান্তিরও সুযোগ সৃষ্টি করে ।

এ সময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান বলেন, " সাংবাদিকরা সারাবছর নানা প্রতিকূলতার মধ্যেও পেশাগত দায়িত্ব পালন করে থাকে ন। কর্মব্যস্ততার মাঝে নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণ ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি অব্যাহত থাকবে "।

নৌকা ভ্রমণের শেষপর্যায়ে অংশগ্রহণকারীরা সুন্দর ও আনন্দময় একটি দিন কাটানোর অনুভূতি ব্যক্ত করেন । যমুনার বুকে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে অনুষ্ঠিত এবারের নৌকা ভ্রমণ অংশগ্রহণকারী সবার মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান আয়োজকরা ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক নৌকা ভ্রমণ - ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x