ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নাসিরনগরের বুড়িশ্বরে দুপক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, মহিলাসহ আহত অর্ধশতাধিক,

‎ নাসিরনগরের বুড়িশ্বরে দুপক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, মহিলাসহ আহত অর্ধশতাধিক,

‎‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:- ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার বুড়িশ্বরে পুকুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে দু' পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে টেটা বিদ্ধ হয়ে ১ যুবক নিহত ও উভয় পক্ষের মহিলা সহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। 

‎শুক্রবার  (৪ সেপ্টেম্বর ) জুম্মা নামাজের পরপর ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর  উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‎নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের দুই প্রভাবশালী গোষ্ঠী নয়া বাড়ির ফজলুল হক ও ডাইলা বাড়ির আব্দুল আউয়াল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত পুকুরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এ নিয়ে গত মাসে ব্রাহ্মণবাড়ীয়া জেলা আদালতে একটি মামলাও করা হয়। 

‎পুকুরের মালিকানাকে কেন্দ্র করে শ্রীঘর বাজারের পাশে সরাইল - নাসিরনগর - লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ জড়িয়ে পড়ে। ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলে আব্দুল আউয়াল গোষ্ঠীর আব্দুল আউয়ালের ছেলে নাজিমউদ্দীন (২৫) নিহত হয়। 

‎পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি যদিও সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। মৃত্যুর খবর মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে সংঘর্ষে ১ জন নিহত ও মহিলাসহ উভয় পক্ষের অর্ধশতাধিক  লোক আহত হয়।

‎খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

‎বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

‎নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম বলেন, ‎দাঙ্গা সংঘটিত এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। সংঘাত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নাসিরনগরের বুড়িশ্বরে দুপক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, মহিলাসহ আহত অর্ধশতাধিক,

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x