ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় ভুল চিকিৎসায় রেকর্ড গড়লেন গাইনী ডাক্তার নাজনীন জাহান লুবনা

রোগীর পেটে গজ—কাপড় রেখে সেলাই করার অভিযোগে মামলা।

২০২৫ সালের ২৯ নভেম্বর কুমিল্লা কান্দিরপাড়স্থ রামঘাটলা মিডল্যান্ড হসপিটালে চৌদ্দগ্রাম উপজেলার কটপাড়া গ্রামের মজুমদার বাড়ীর প্রসূতি মাকসুদা আক্তারের সিজার অপারেশন করা হয়। এ সময় সিজার অপারেশনের পাশাপাশি জরায়ু অপসারন করা হয় বলে জানা যায়, সেই সময় রোগীর পেটে কাপড় বা গজ রেখে সেলাই করার ফলে শারীরিক জটিলতা তৈরি হয়। বেশ কয়েক মাস যাবৎ জীবন—মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর অবশেষে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেবার পর রোগ ধরা পড়ে এবং পুনরায় সিজার করে কাপড় বের করা হয়। বিষয়টি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

এই ঘটনাকে কেন্দ্র করে রোগীর বাবা মো. এনামুল হক মজুমদার বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলাটি করেন। মামলাটি সি. আর ৬৭৩/২০২৬ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মাকসুদা আক্তারের বাবা এনামুল হক মামলার বাদী  হয়ে ডাক্তার লুবনার বিরুদ্ধে  তার মেয়ের চিকিৎসা কালে জীবন বিপন্ন করায় তার দৃষ্টান্তমূলক বিচার এর দাবী করে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন। আদালত বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে কুমিল্লার সিভিল সার্জনকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

আদালতের নির্দেশে গঠিত সিভিল সার্জনের তদন্ত কমিটি ঘটনাটির তদন্ত সম্পন্ন করেছে। তদন্ত কমিটি প্রসূতি রোগীর পেটে কাপড় রেখে সেলাই করার ঘটনার সত্যতা পেয়ে চিকিৎসক ডা. নাজনীন জাহান লুবনা এবং সংশ্লিষ্ট মিডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। এই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত অভিযুক্ত চিকিৎসক ডা. নাজনীন জাহান লুবনাকে ৩ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সশরীরে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত চিকিৎসক ডা. নাজনীন জাহান লুবনা মামলার বাদীকে ১৫লক্ষ টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের বিষয়ে আপোষ করার জন্য আদালতে আপোষ নামা দাখিল করেছেন। অনুসন্ধানের তথ্য মতে ডাক্তার নাজনীন জাহান লুবনা বেশ কয়েকবার এই ধরনের ভুল চিকিৎসার কারনে বেশ কয়েকটি মামলা তার নামে চলমান। পূর্বের মামলা মোটা অংকের টাকার বিনিময়ে আপোষ করেছেন এবং বর্তমান মামলা ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তি করার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছেন। এ ছাড়াও ডা. নাজনীন জাহান লুবনার বিরুদ্ধে নবজাতক মৃত্যুর অভিযোগ সহ রোগীর শরীরে ভুল গ্রুপের রক্ত প্রয়াগ বা ট্রান্সফিউশন করার সুনির্দিষ্ট এবং গুরুতর অভিযোগ রয়েছে,২০২৩ সালের মার্চ মাসে একই হাসপাতালে এই ঘটনাটি ঘটে, যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। 

কুমিল্লার বরুড়া উপজেলার পাঁচথুবী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা আক্তার জরায়ুর সমস্যা নিয়ে মিডল্যান্ড হাসপাতালে ভর্তি হন, অপারেশনের সময় রোগীর রক্তের গ্রুপ ছিল 'ও পজিটিভ' কিন্তু তাকে ভুলবশত 'বি পজিটিভ'  গ্রুপের রক্ত দেওয়া হয়। ফলে ভুল গ্রুপের রক্ত শরীরে প্রবেশ করার সাথে সাথে ওটি ভেতরেই রোগী তীব্র ছটফট ও চেঁচামেচি শুরু করেন। অবস্থা আশংকাজনক আন্দাজ করতে পেরে স্বজনরা জোরপূর্বক ওটিতে ঢুকে দেখতে পান ডা. নাজনীন জাহান লুবনার সামনেই সেই ভুল রক্ত পুশ করা হচ্ছিল। ভুল রক্ত প্রয়াগের বিষয়টি জানাজানি হওয়ার পর মিডল্যান্ড হাসপাতালের নিজস্ব ল্যাব তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং অন্য হাসপাতাল থেকে রক্ত আনার জন্য বলা হয়। পরবর্তীতে রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রুত ঢাকার পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে স্থানান্তর করতে হয়েছিল। এই ঘটনায় ২০২৩ সালের ৩০ মার্চ রোগীর স্বামী রফিকুল ইসলাম বাদী হয়ে ডা. নাজনীন জাহান লুবনাসহ মিডল্যান্ড হাসপাতালের মোট ৮ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে মোটা অংকের টাকার বিনিময়ে বাদী পক্ষের সাথে আপোষ করা হয়। 

এসব বিষয়ে জানতে কুমিল্লা মিডল্যান্ড হসপিটালের ডাক্তার নাজনীন জাহান লুবনার চেম্বারে বেশ কয়েকবার গিয়েও তাকে পাওয়া যায়নি। এমনকি হাসপাতাল কতৃর্পক্ষ তাহার অবস্থান জানাতে রাজী হয়নি তাই তার মুঠোফোনে তাকে বেশ কয়েকদিন কল করা হলেও তিনি কল ধরেননি।

মামলার বিষয়ে জানতে বাদী এনামুল হক মজুমদার কে কল করা হলে তিনি আদালত থেকে তথ্য নিতে বলেন পরবর্তীতে ব্যস্ত আছেন এই বিষয়ে কথা বলতে পারবেন না বলে মোবাইল এর সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিষয়টি নিয়ে কুমিল্লার সিভিল সার্জন জহিরুল ইসলাম এর কাছে জানতে চাওয়া হয়েছিলো, একের পর এক ভুল চিকিৎসার ফলে একাধিক  মামলা হলেও সিভিল সার্জন অফিস এই পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি কেনো। এই বিষয়ে তিনি জানান, এই ধরনের অপরাধে সাধারনত বিএমডিসি ব্যবস্থা নিয়ে থাকে তারপরেও তিনি কুমিল্লায় নতুন যোগদান করেছেন, বিষয়টি নিয়ে তিনি খোজঁ খবর নিচ্ছেন, সবকিছু জেনে তিনি জানাবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লায় ভুল চিকিৎসায় রেকর্ড গড়লেন গাইনী ডাক্তার নাজনীন জাহান লুবনা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x