ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত কিশোরগঞ্জ পাউবো, নিরপেক্ষ তদন্তের দাবি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের

পানি উন্নয়ন বোর্ডে তীব্র দ্বন্দ্ব: ‘চাঁদাবাজির অভিযোগ মিথ্যা, আমরা ষড়যন্ত্রের শিকার

পানি উন্নয়ন বোর্ডে তীব্র দ্বন্দ্ব: ‘চাঁদাবাজির অভিযোগ মিথ্যা, আমরা ষড়যন্ত্রের শিকার’

ষ্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলমান বিরোধ এবার প্রকাশ্যে রূপ নিয়েছে। একদিকে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ, অন্যদিকে সেই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রেজিস্ট্রেশন নং-বি-১৯০১, কিশোরগঞ্জ শাখা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা অভিযোগ ছড়িয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে দীর্ঘদিন ধরে কর্মকর্তা ও কর্মচারীরা পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। তবে সম্প্রতি উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হলে পরিস্থিতির অবনতি ঘটে।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আসছিলেন। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করেন নেতারা।

তাদের ভাষ্য অনুযায়ী, এ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গত বুধবার দুপুরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি নতুন মোড় নেয়। এ সময় তিনি উল্টো সংগঠনের নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ তোলেন বলে দাবি করা হয়।

তবে সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা ওই অভিযোগ সরাসরি নাকচ করে বলেন, কোনো কেন্দ্রীয় নেতার আগমন, সাংগঠনিক কর্মসূচি কিংবা অন্য কোনো কারণ দেখিয়ে মাহমুদুল হাসানের কাছে কোনো অর্থ দাবি করা হয়নি।

তারা আরও দাবি করেন, গত ৫ আগস্টের পর থেকে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতার কিশোরগঞ্জ সফর বা সংশ্লিষ্ট কোনো কর্মসূচিই ছিল না। ফলে কেন্দ্রীয় নেতার আগমনকে কেন্দ্র করে অর্থ দাবির অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলে মন্তব্য করেন তারা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, মাহমুদুল হাসানসহ কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। সরকারি নীতিমালা ও প্রশাসনিক বিধিবিধান অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

পানি উন্নয়ন বোর্ডের অভ্যন্তরীণ এ বিরোধের ঘটনায় কর্মপরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

সংগঠনের নেতারা বলেন, কোনো পক্ষের বক্তব্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে ঘটনার সব দিক তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পানি উন্নয়ন বোর্ডে তীব্র দ্বন্দ্ব: ‘চাঁদাবাজির অভিযোগ মিথ্যা, আমরা ষড়যন্ত্রের শিকার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x