পোরশায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) মনোরম পরিবেশে নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. মেসবাহুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামসুল আলম, একাডেমিক সুপারভাইজার শ্রী কনক রায়, ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মো. গোলাম রাব্বানীসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আলমগীর কবীর। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে।
মতামত