ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মান্দায় ১২০ লিটার ওয়াশ চোলাই মদ তৈরির উপাদান জব্দ, দম্পতি পলাতক।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর মান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২০ লিটার ওয়াশ চোলাই মদ তৈরির উপাদান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জগন্নাথ চৌধুরী ওরফে চিল্লা (৪০) ও তাঁর স্ত্রী বৃষ্টি রাণীর (৩৩) বিরুদ্ধে মামলা হয়েছে। তবে অভিযানের সময় তাঁরা পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মান্দা থানার পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য এলাকায় অভিযান চালাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে কালিকাপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর চৌধুরীপাড়া গ্রামের জগন্নাথ চৌধুরীর বাড়িতে ওয়াশ চোলাই মদ তৈরির উপাদান রাখা হয়েছে।

পরে বিষয়টি মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে তাঁর নির্দেশে পুলিশ সকাল ১০টা ১০ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা দুই ব্যক্তি পালিয়ে যান।

পুলিশের দাবি, বাড়িটির পশ্চিম দুয়ারী টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে দুটি বড় কালো বালতিতে ৩০ লিটার করে মোট ৬০ লিটার, একটি বড় সিলভারের পাতিলে ৩০ লিটার, একটি মাঝারি সিলভারের পাতিলে ২০ লিটার এবং একটি ছোট সিলভারের পাতিলে ১০ লিটার সব মিলিয়ে ১২০ লিটার ওয়াশ চোলাই মদ তৈরির উপাদান পাওয়া যায়। পুলিশের হিসাবে এসব উপাদানের আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এসব উপাদান জব্দ করা হয়। রাসায়নিক পরীক্ষার জন্য ৫০০ মিলিলিটার এবং আদালতে প্রদর্শনের জন্য আরও ৫০০ মিলিলিটার নমুনা পৃথক দুটি প্লাস্টিকের বোতলে সংরক্ষণ করে সিলগালা করা হয়েছে।

পচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অনুপযোগী হওয়ায় অবশিষ্ট ১১৯ লিটার ওয়াশ চোলাই মদ তৈরির উপাদান ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এসআই আশীষ কুমার সান্যাল বাদী হয়ে জগন্নাথ চৌধুরী ওরফে চিল্লা এবং তাঁর স্ত্রী বৃষ্টি রাণীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।

পুলিশের ভাষ্য, ওই দম্পতি পরস্পর যোগসাজশে ওয়াশ চোলাই মদ তৈরির উপাদান প্রস্তুত করে তা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মান্দায় ১২০ লিটার ওয়াশ চোলাই মদ তৈরির উপাদান জব্দ, দম্পতি পলাতক।

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x