ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দানিপুকুর সাধুপল বিদ্যালয়ে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের সচেতনতামূলক আলোচনা

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:- নওগাঁর দানিপুকুর সাধুপল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার মাদক প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে চোলাই মদসহ সব ধরনের মাদকদ্রব্য বর্জনের জন্য উদ্বুদ্ধ করেন তিনি।

এ সময় পুলিশ সুপার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিভিন্ন সমস্যা ও বক্তব্য শোনেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সাইবার অপরাধ নিয়ে আলোচনা করেন এবং সাইবার অপরাধ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান।

আলোচনায় মাদকের কুফল, সাইবার অপরাধ, বিভিন্ন সামাজিক সমস্যা ও এর ক্ষতিকর দিক তুলে ধরা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রত্যাশার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পুলিশ সুপারের বিভিন্ন প্রশ্নের সঠিক ও সুন্দর উত্তর দেওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিন শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দানিপুকুর সাধুপল বিদ্যালয়ে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের সচেতনতামূলক আলোচনা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x