ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

তাপস চন্দ্র সরকার  কুমিল্লা।। পরমেশ্বর ভগবান শ্রীশ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার কুমিল্লা মহেশাঙ্গণ নাটমন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুমিল্লা শ্রীশ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

জন্মাষ্টমী উপলক্ষে সকাল ৮টায় নগরীর রাণীর বাজার রোডস্থ শ্রীশ্রী রাসস্থলী @ রামঠাকুর আশ্রমের প্রধান ফটকের সামনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দিরে যাবে। পরবর্তীতে শোভাযাত্রাটি নগরীর কান্দিরপাড়-লাকসাম রোডস্থ মহেশাঙ্গণ নাটমন্দির প্রাঙ্গণে এসে শেষ হবে।

এদিন বিকেল ৫টা থেকে মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে গীতা পাঠ, ধর্মসভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আয়োজন।

আয়োজক কমিটির আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা ও সদস্য সচিব দীলিপ কুমার নাগ কানাই পবিত্র জন্মাষ্টমীর এ মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বী সকলকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সার্বিক সহযোগিতা করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x