ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১০বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ঢাকায় গ্রেপ্তার: হরিণাকুন্ডু পুলিশের সাহসিক অভিযান ​

১০বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ঢাকায় গ্রেপ্তার: হরিণাকুন্ডু পুলিশের সাহসিক অভিযান

​সোহরাব হোসেন, হরিণাকুন্ডু,ঝিনাইদহ-আইনের হাত থেকে রেহাই পেলেন না দীর্ঘদিন পলাতক থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত এক অপরাধী। ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা পুলিশ ও র‍্যাব-১০-এর একটি যৌথ চৌকস দল ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে।

​গ্রেপ্তারকৃত সোহরাব হরিণাকুন্ডু উপজেলার ১ নং ভায়না ইউনিয়নের ভায়না পশ্চিমপাড়া এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

​পুলিশ জানায়, অস্ত্র সংক্রান্ত একটি গুরুতর মামলায় আদালত সোহরাবকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই গ্রেপ্তার এড়াতে তিনি সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকারের নির্দেশে এসআই আব্দুল আলীমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য কেরানীগঞ্জ এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে জালে তোলেন।

​অভিযানের বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি জুলফিকার দৃঢ় কণ্ঠে বলেন, "অপরাধ করে পার পাওয়ার দিন শেষ। কৌশল বদলে বা স্থান পরিবর্তন করেও পার পাওয়া যাবে না। হরিণাকুন্ডুকে অপরাধমুক্ত করতে আমাদের অবস্থান জিরো টলারেন্স—আইনের হাত থেকে কোনো অপরাধীই রেহাই পাবে না।"

​গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১০বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ঢাকায় গ্রেপ্তার: হরিণাকুন্ডু পুলিশের সাহসিক অভিযান ​

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x