ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ছাতকে রেলওয়ের জমিতে থেকে পশুর হাট, সরাতে নোটিশ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের ছাতক এর গোবিন্দগঞ্জ  এলাকায় বাংলাদেশ রেলওয়ের জমিতে পশুর হাট বসানোর অভিযোগে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বাঁশ, টিন ও ত্রিপল দিয়ে নির্মিত স্থাপনা এবং পশুর হাট সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় স্থাপনা উচ্ছেদসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয় থেকে গত ২৮ জুলাই এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশটি ছাতক পৌরশহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা হিজবুল বারী শিমুল নামে দেওয়া হয়েছে।

নোটিশ বলা হয় উপজেলার ছৈলাআফজালাবাদ রেলওয়ে স্টেশন এলাকার অত্র দপ্তরের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনকালে দেখতে পান, শিমুল বারী রেলওয়ের ভূমিতে অবৈধভাবে গরুর হাট বসানোর জন্য বাঁশ, টিন ও ত্রিপল দিয়ে শেড নির্মাণ করেছেন। এ বিষয়ে তাকে বারবার মৌখিকভাবে বাধা দেওয়া হলেও তিনি তা অমান্য করে ওই স্থানে গরুর হাট পরিচালনার প্রস্তুতি নেন।

নোটিশে আরও বলা হয়, বিষয়টি নিয়ে অ্যাডভোকেট মো. আলিউর রহমান চৌধুরী বকুল, গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ এবং অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর ইসলাম ‘Notice For Demanding Justice’-এর মাধ্যমে অবৈধ গরুর হাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

এর পরিপ্রেক্ষিতে রেলওয়ের ভূমিতে শিমুল বারীর নির্মিত বাঁশ ও ত্রিপলের ছাউনি এবং পশুর হাট আগামী ২৭ আগস্টের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করলে তা উচ্ছেদ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

এদিকে, নোটিশের অনুলিপি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, মহাব্যবস্থাপক (পূর্ব), প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার কাছে অবগতির জন্য পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে পশুরহাট ইজারাদা হিজবুল বারী শিমুল বলেন,আমি ব্যাক্তিমালিকানাধীন ভূমিতে বাজার করেছি,এর আগে অলিউর রহমান চৌধুরী কাছ থেকে রেলের লীজকৃত ভূমি ভাড়া নিয়েছিলাম এবার তিনি বেশি ভাড়া দাবী করায় আমি নেইনি। এ বিষয় নিয়ে তার সাথে বিরোধ থাকায়,তিনি মিথ্যা অভিযোগ করেছেন,যার আইনি কোনো বৃত্তি নেই। বরং তিনি সব সময় রেলের ভুমিতে গরুর বাজার ও খামার পরিচালনা করে আসছেন। আমি বৈধভাবে বাজার ইজারা নিয়ে মালিকানা ভূমিতে বাজার পরিচালনা করে আসছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ছাতকে রেলওয়ের জমিতে থেকে পশুর হাট, সরাতে নোটিশ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x