ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পুঠিয়ার ঝলমলিয়া হাটে চিংড়িতে জেলি মেশানোর অপরাধে ব্যবসায়ীকে জরিমানা, চিংড়ি জব্দ করে ধ্বংস

সিহাব আলম সম্রাট, রাজশাহী:-  রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া হাটে চিংড়ি মাছ বড় ও সতেজ দেখাতে জেলি মেশানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ঝলমলিয়া হাটে অভিযান চালিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত।

অভিযান সূত্রে জানা যায়, হাটে চিংড়ি মাছ সতেজ ও আকারে বড় দেখানোর জন্য তাতে জেলি মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে অসাধু ব্যবসায়ী মো. আরিফুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং তাঁর কাছ থেকে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে বা মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।জরিমানাপ্রাপ্ত আরিফুল ইসলাম ঝলমলিয়া এলাকার মৃত জলিল মণ্ডলের ছেলে।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত বলেন, “ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তা—সব পক্ষকেই দায়িত্বশীল হতে হবে। খাদ্যপণ্য কেনার সময় ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পুঠিয়ার ঝলমলিয়া হাটে চিংড়িতে জেলি মেশানোর অপরাধে ব্যবসায়ীকে জরিমানা, চিংড়ি জব্দ করে ধ্বংস

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x