ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার, উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী জেলা বিএনপি কার্যালয়কে ঘিরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

কর্মসূচির শুরুতে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি সুসজ্জিত র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক এবং সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। এছাড়া জেলা যুবদলের আহ্বায়ক রাগিব হাসান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ পথচলার ইতিহাস স্মরণ করে সংগঠনটির কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো কার্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x