ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শ্রীপুরে জামিনে বের হয়েই সশস্ত্র হামলার অভিযোগ, কিডনি রোগী গুরুতর আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:আল আমিন খান

গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামে আগুন দেওয়ার মামলায় জামিনে মুক্তির পরদিনই পূর্বশত্রুতার জেরে এক কিডনি রোগীর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় শামসুদ্দিন সরকার (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত ১৫ আগস্ট দুপুর ২টার দিকে শ্রীপুর পৌরসভার মধ্য ভাঙনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১৪ আগস্ট ঝুটের গুদামে আগুন দেওয়ার মামলায় জামিনে মুক্ত হন মধ্য ভাঙনাহাটি এলাকার বাদল মণ্ডল (৪২)। এর পরদিন ১৫ আগস্ট বাদল মণ্ডল তার ভাই মোশারফ মণ্ডল (৩৯), বাবা হাবিজ উদ্দিন মণ্ডল (৬৫), চাচা সাফিজ উদ্দিন মণ্ডল (৬০) এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে শামসুদ্দিন সরকারের পথরোধ করেন।

অভিযোগে বলা হয়, এ সময় হামলাকারীদের হাতে চায়নিজ কুড়াল, চাপাতি, রামদা, লোহার রড ও লাঠিসোঁটা ছিল। একপর্যায়ে বাদল মণ্ডল চায়নিজ কুড়াল দিয়ে শামসুদ্দিনকে কোপ দিলে তাঁর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল ও বাম হাতের কব্জির নিচে গুরুতর জখম হয়। মোশারফ মণ্ডল রামদা দিয়ে তাঁর বাম পায়ের হাঁটুর নিচে কোপ দেন বলেও অভিযোগ করা হয়েছে। পরে অন্যরা লোহার রড ও লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন।

হামলায় শামসুদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে জখম ও ফোলা সৃষ্টি হয়। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত এবং নিয়মিত ডায়ালিসিস নেন। হামলার সময় তাঁর ডান হাতে থাকা ডায়ালিসিসের জন্য ব্যবহৃত ক্যাথেটার ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে স্বজনরা জানান।

পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহত শামসুদ্দিনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগীর পরিবারের আরও অভিযোগ, হামলার পর অভিযুক্তরা তাঁকে হত্যার ও লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শ্রীপুরে জামিনে বের হয়েই সশস্ত্র হামলার অভিযোগ, কিডনি রোগী গুরুতর আহত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x