ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ, মোঃ ফজলুল কবির গামাঃ ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা আজ ১৫ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে মহেশপুর থানা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপারের আগমন উপলক্ষে মহেশপুর থানা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এ সময় তিনি জনবান্ধব ও পেশাদার পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে থানার সকল পর্যায়ের পুলিশ সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

তিনি অপরাধপ্রবণ সড়ক ও এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার, হোন্ডা মোবাইল কার্যক্রম গতিশীল করা, বিট পুলিশিংকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করা, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামিদের গ্রেফতারে যথাযথ পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য নিয়মিত হালনাগাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার মহোদয় দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশের প্রতিও গুরুত্বারোপ করেন। তিনি থানার মেসে মানসম্মত খাবার নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা, ফোর্সের ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং সদস্যদের ন্যায্য ও প্রয়োজনীয় ছুটি প্রদানের ক্ষেত্রে মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি অনুসরণের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসানসহ থানার সকল পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। তাঁর এই বার্ষিক পরিদর্শন মহেশপুর থানার আইন-শৃঙ্খলা কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও পেশাদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x