ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নিগুয়ারী ইউনিয়ন বিএনপির স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গফরগাঁও ময়মনসিংহ প্রতিনিধিঃআল আমিন খানঃ 

বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় নিগুয়ারী সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে নিগুয়ারী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপি নেতা রিপন মাস্টারের সভাপতিত্বে এবং পাগলা থানা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী আবদুল্লাহ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের অন্যতম সাবেক সদস্য ও পাগলা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসিন খান।

অনুষ্ঠানটি ময়মনসিংহ-১০ (গফরগাঁও উত্তর-দক্ষিণ) আসনের নির্বাচিত সংসদ সদস্য, জননন্দিত জননেতা আক্তারুজ্জামান বাচ্চুর সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

স্মরণসভা ও দোয়া মাহফিল শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নিগুয়ারী ইউনিয়ন বিএনপির স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x