ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য যাচাই করেছে মিয়ানমার

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য যাচাই করেছে মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে নতুন তথ্য দিয়েছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে পাঠানো তালিকার মধ্যে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে পাঠানো রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়ায় এখন পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে মিয়ানমারের সাবেক বাসিন্দা হিসেবে গ্রহণ করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।

এদিকে, যাচাই প্রক্রিয়ায় ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৪ হাজার ২৪১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে মিয়ানমার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাখাইন রাজ্যের পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা অনুকূলে এলে যাচাই করা রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তবে প্রত্যাবাসনের সুনির্দিষ্ট সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বসবাস করছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের দাবি জানিয়ে আসছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিভিন্ন সময়ে আলোচনা হলেও এখনো বড় পরিসরে প্রত্যাবাসন শুরু হয়নি। নতুন করে মিয়ানমারের পক্ষ থেকে তিন লাখের বেশি রোহিঙ্গাকে যাচাই করার তথ্য প্রকাশের ফলে দীর্ঘদিনের এই সংকটের সমাধানে নতুন করে আশার আলো দেখা দিলেও প্রত্যাবাসন বাস্তবে কখন শুরু হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য যাচাই করেছে মিয়ানমার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x