পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ৪ দিন ব্যাপী পজিটিভ প্যারেন্টিং সেশন উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু: নওগাঁর পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে সরাইগাছি জিরো পয়েন্টে সহনশীল ও ন্যায়ভিত্তিক সম্প্রদায় গঠনে নারী ও যুব নেতৃত্বধীন সামাজিক অর্থনৈতিক রুপান্তর এল আর পি ৫৭ প্রকল্পের পজিটিভ প্যারেন্টিং সেশন এর উপর ৪ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এতে আলোচক হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ম্যানুয়েল টুডু, এবং দ্বিতীয় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন শ্রী প্রার্থনা (আপু)অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন মা অংশ গ্রহন করেন। অফিস প্রধান ম্যানুয়েল টুডু তার বক্তব্য বলেন আমাদের গৃহের প্রধান অভিভাবক হচ্ছে তার মাতা একটি সুন্দর সামাজিক সন্তান গঠনে মায়ের ভুমিকা অনস্বীকার্য। সন্ধ্যা হলে আমাদের পারিবারিক সমস্যা নিরসনে আমরা ব্যাস্ত দুঃখের বিষয় আমার সোনামণি গেলো কোথায় সে উৎকন্ঠা কিন্তু আমাদের অন্তঃকরণে নেই।
প্রত্যেক সচেতন মায়ের দায়িত্ব তার সন্তান কে আগলিয়ে রাখা। কোন অপরিচিত মানুষ যাতে ক্ষতি করতে না পারে। আপনার এলাকায় অপরিচিত কোন মানুষ অনুপ্রবেশ করলো সে দিকে মায়ের পাশাপাশি বাবাদের খেয়াল রাখা অপরিহার্য।
মতামত