ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি গোয়াইনঘাট থানার ওমর ফারুক

কামাল খানঃ ‎জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

‎মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান ওসি মো. ওমর ফারুকের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

‎সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, জুলাই মাসে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও নিষ্পত্তি, নিয়মিত অভিযানে আসামি গ্রেফতার, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমে সফলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।‎এই অর্জনে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি মো. ওমর ফারুককে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গোয়াইনঘাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ভূমিকা রাখবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি গোয়াইনঘাট থানার ওমর ফারুক

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x