ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজে ঘেরা একটি বাসযোগ্য আমতলী গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (৪ আগস্ট) বরগুনার আমতলীতে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সবুজ ছায়া যুব সংগঠন।

সংগঠনের উদ্যোগে আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে আম, জাম, কাঁঠাল, নিম ও মেহগনি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি সাজিদ ইসলাম রাব্বি এবং সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম। এ সময় সার্বিক সহযোগিতা করেন স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন-এর সভাপতি রিয়াজুল ইসলাম।

সংগঠনের নেতারা জানান, দক্ষিণাঞ্চলকে সবুজে আচ্ছাদিত করাই তাদের অন্যতম লক্ষ্য। রোপণ করা ফলজ ও বনজ গাছ একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অন্যদিকে ভবিষ্যতে এসব গাছের ফল পাখি ও সাধারণ মানুষ উপভোগ করতে পারবেন।

তারা আরও জানান, সবুজায়নের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। এ উদ্যোগকে আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবেশপ্রেমী মানুষের প্রতি গাছের চারা কিংবা আর্থিক সহায়তার মাধ্যমে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x