ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উত্তর বন্দর রিকশাচালক সমবায় সমিতির উদ্যোগে সড়ক মেরামত, প্রশংসায় ভাসছেন চালকরা

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি, আহমদ রেজাঃ দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা একটি সড়ক যখন জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে ওঠে, তখন স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগই হয়ে ওঠে আশার আলো। সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে জনস্বার্থে এগিয়ে এসে ভাঙাচোরা সড়ক মেরামতের কাজ করে প্রশংসা কুড়িয়েছেন উত্তর বন্দর রিকশাচালক সমবায় সমিতির সদস্যরা।

আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রায় দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বৃষ্টির পানি, ভারী যানবাহনের চলাচল এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে রোগী, শিক্ষার্থী, পথচারী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো সংস্কার উদ্যোগ না নেওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

এ অবস্থায় সোমবার (৩ আগস্ট) উত্তর বন্দর রিকশাচালক সমবায় সমিতির উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামতের কাজ শুরু করা হয়। জনসাধারণ ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সমিতির নেতারা।

সমিতির সভাপতি মো. খুশি বলেন, “আমরা দিনমজুর। প্রতিদিন কাফকো সেন্টার থেকে মেরিন একাডেমির দীঘিরপাড় পর্যন্ত যাত্রী পরিবহন করি। দীর্ঘদিন ধরে ভাঙা সড়কের কারণে আমরা ও আমাদের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছিলাম। এলাকার কয়েকজন সমাজসেবকের সহযোগিতা ও উৎসাহে আমরা নিজেরাই সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছি।” তিনি আরও বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন তিন থেকে চারশ শিক্ষার্থী মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করে। তাই সবার নিরাপদ চলাচলের স্বার্থেই আমরা এই কাজ করছি।”

এলাকাবাসী রিকশাচালকদের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেছেন। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর জনদুর্ভোগের সৃষ্টি না হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উত্তর বন্দর রিকশাচালক সমবায় সমিতির উদ্যোগে সড়ক মেরামত, প্রশংসায় ভাসছেন চালকরা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x