ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পেটে লুকিয়ে ২ হাজার ৩০০ ইয়াবা, কাশিয়ানীতে র‍্যাবের হাতে আটক এক

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে র‍্যাব-৬-এর অস্থায়ী চেকপোস্টে অভিযানে পেটের ভেতরে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তার শরীর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

রোববার (২ আগস্ট) রাতে ভাটিয়াপাড়া মোড়ে দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. আমিনুল ইসলাম রাজু (৩৩) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার এস. এম. রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আমিনুল ইসলাম রাজুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কক্সবাজারের টেকনাফ থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বিশেষ কৌশলে পেটের ভেতরে বহন করে ঢাকার পথ হয়ে খুলনায় নিয়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, পরে রাজুকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করলে তার পেটে ইয়াবা বহনের সত্যতা মিলেছে। চিকিৎসকের দেওয়া ওষুধ সেবনের পর কিছু সময়ের মধ্যে মলের সঙ্গে পেটের ভেতরে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবা বেরিয়ে আসে। র‍্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ জানায়, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পেটে লুকিয়ে ২ হাজার ৩০০ ইয়াবা, কাশিয়ানীতে র‍্যাবের হাতে আটক এক

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x