ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঈদগাঁওয়ে বন্যাদুর্গত সদস্যদের পাশে দাঁড়িয়েছে এনজিও ‘আশা’

মোঃ রেজাউল করিম, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ঈদগাঁও উপজেলায়  ভয়াবহ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’-এর ঈদগাঁও শাখা। 

সংস্থাটির উদ্যোগে ২ আগস্ট রবিবার দুপুরে বন্যা দুর্গত সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

​সংস্থাটির তথ্য অনুযায়ী, ঈদগাঁও শাখায় মোট ২৪২৬ জন সদস্যের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ২৪ লাখ ২৬ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুরুষ- মহিলা এবং ধনী-দরিদ্র নির্বিশেষে এ সংস্থার গ্রাহকদের পর্যায়ক্রমে  এ সহায়তার আওতায় আনা হয়।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সংস্থার কক্সবাজার জেলা সহকারি এরিয়া ম্যানেজার শিবু দাশ গুপ্ত। প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম।  এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম ও সমাজকল্যাণ সম্পাদক আলা উদ্দিন।উপজেলা বিএনপির সভাপতি বলেন, বেসরকারি উন্নয়ন সংগঠনের মধ্যে আশা-র কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত। মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোয় তিনি সংস্থাটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি এ সংস্থার সদস্যদের ছেলেমেয়েদের পড়ালেখার মাধ্যমে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির সেবায় এগিয়ে নিতে তাদের ভূমিকা রাখার আহ্বান জানান।

শাখা ব্যবস্থাপক নিধন কুমার দাশ, সহকারী শাখা ব্যবস্থাপ মো. আরিফুল হক এবং শিক্ষা সুপারভাইজার শোয়াইব মাহমুদ জামান  এ কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন। 

জেলা সহকারি এরিয়া ম্যানেজার শিবু দাশ গুপ্ত জানান, বন্যাদুর্গত সদস্যদের মাঝে অর্থ সহায়তার অংশ হিসেবে এ নগদ অর্থ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। যা আগামী ১১ আগস্ট পর্যন্ত  চলমান থাকবে বলে। স্থানীয় সচেতন মহল সংস্থার এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এ শাখাটি বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, সুদমূক্ত ঋণ বিতরণ, অসহায় ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে। এছাড়া সরকারের নির্দেশনা মতে গেল বন্যা উপলক্ষ্যে অক্ষম সদস্যদের ঋণ আদায় কার্যক্রম তিন মাস স্থগিত রাখা এবং গ্রাহকদের নিজেদের সঞ্চয় থেকে টাকা উত্তোলনের সুযোগ প্রদান করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঈদগাঁওয়ে বন্যাদুর্গত সদস্যদের পাশে দাঁড়িয়েছে এনজিও ‘আশা’

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x