কন্যার জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন, গাছের চারা ও উপহার বিতরণ
রিয়াদ হোসাইন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কন্যার জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের পরিবর্তে মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েছেন লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মরহুম আলী নোয়াবের পঞ্চম পুত্র ও কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ উল্লাহ।
রবিবার (০২ আগস্ট) তাঁর কন্যা মুসকান পিহার তৃতীয় জন্মদিন উপলক্ষে দক্ষিণ বিনই গ্রামে স্থানীয় মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে এলাকার শিশুদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয় এবং তাদের মাঝে ছাতা ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।
মোহাম্মদ উল্লাহ বলেন, আমার মেয়ের জন্মদিনের আনন্দ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের মানুষের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছি। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে উৎসাহিত করার লক্ষ্যেই গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
মতামত