ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ছাত্রলীগের সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে হৃদয় আহ্বায়ক লেমন যুগ্ন আহবায়ক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখার তিন মাস মেয়াদি ৮৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জামালপুর জেলা ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই এক যুগ্ম আহ্বায়ক ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাজনিত কারণ দেখিয়ে পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিমের যৌথ স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটির চিঠিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের পূর্ববর্তী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী তিন মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে হৃদয় হাসান লাবলুকে আহ্বায়ক এবং সজীব হাসান লেমনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্য নিয়ে মোট ৮৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এদিকে কমিটি ঘোষণার পরদিন শনিবার (১ আগস্ট) ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজগর ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাজনিত কারণ উল্লেখ করে পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন জমা দেন।

এ ব্যাপারে মনিরুজ্জামান আজগর বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাজনিত কারণে আমি যুগ্ম আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেছি।

মোঃ আবুল হোসেন। ০১৯১৫১৭৮২৪২।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ছাত্রলীগের সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে হৃদয় আহ্বায়ক লেমন যুগ্ন আহবায়ক

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x