ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান

 কালিগঞ্জ ব্যুরোঃ   সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা মো. পিয়ার আলী গাজী। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। বেলা ২টার দিকে নদীতে যাওয়ার পর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খাবারের সময় পার হয়ে গেলেও পিয়ার আলী গাজী বাড়িতে না ফেরায় স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনও তাদের সঙ্গে যোগ দেন। সম্ভাব্য সব স্থানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক অনুসন্ধান চালানো হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।স্থানীয় সূত্র জানায় পরে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের অনুসন্ধানী দল এসে ও কোন খোঁজ নিলেনি।

নিখোঁজের ঘটনায় পরিবারে শোক ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, নদীতে কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন তিনি। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

নিখোঁজ পিয়ার আলী গাজীর পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে বা এ বিষয়ে তথ্য জানলে তার ছেলে আব্দুস সবুর-এর সঙ্গে ০১৭৯৩৬৩৯৩৮০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে পিয়ার আলী গাজীর ফাইল ছবি।

কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x