ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করবে

মোঃ রেজাউল করিম, কক্সবাজার প্রতিনিধি:- ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুই দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

 বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুচারু ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

​বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাপ্ত কর্মপরিকল্পনা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তালিকা অনুযায়ী, প্রতিযোগিতাটি বিভিন্ন পর্বে বিভক্ত ছিল।

 প্রথম দিনে ২৯ জুলাই কোরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসূল (সা.), বাংলা কবিতা আবৃত্তি, ইংরেজি কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও নজরুল সংগীতের মতো আকর্ষণীয় ইভেন্টে পরিপূর্ণ ছিল।

 দ্বিতীয় দিন ৩০ জুলাইয়ে গীতা পাঠ, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান, পল্লি গীতি, জারি গান, কৌতুক ও নৃত্য পরিবেশিত হয়।

​শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে নবম-দশম ও ষষ্ঠ-অষ্টম শ্রেণির জন্য উপস্থিত ও নির্ধারিত বক্তৃতায় চমৎকার কিছু বিষয় নির্ধারণ করা হয়েছিল।

 নবম ও দশম শ্রেণির জন্য নির্ধারিত উপস্থিত বক্তৃতা বিষয়গুলোর মধ্যে ছিল মাদকাসক্তি ও তার প্রতিকার, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন, স্মার্ট বাংলাদেশ এবং মানুষ মুহাম্মদ (সা.)।

 অন্যদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য উপস্থিত বক্তিতার নির্ধারিত বিষয়ে ছিল বাংলাদেশের লোকশিল্প, মোবাইল ফোনের আসক্তি, শিক্ষা জাতির মেরুদণ্ড, নৈতিকতা ও মূল্যবোধ এবং কবি আল মাহমুদ।

অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, আপ্যায়ন, মঞ্চ সাজসজ্জা, ফলাফল সংরক্ষণ এবং পুরস্কার ক্রয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সমন্বয়ে গঠিত বিভিন্ন উপ-কমিটির মাধ্যমে দক্ষতার সাথে পালন করা হয়।

 বিচারক প্যানেলে অভিজ্ঞ শিক্ষকবৃন্দের দায়িত্ব পালন প্রতিযোগিতার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে। প্যানেলে অন্তঃ ও বহিঃবিচারক অন্তর্ভুক্ত ছিলেন। অতিথি বিচারকদের মধ্যে ছিলেন মোহনা শিল্পীগোষ্টির পরিচালক শিল্পী মোঃ সাইফুল ইসলাম এবং প্রবাল শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আবু তৈয়ব আজাদ।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দের নিবিড় তত্ত্বাবধানে আয়োজিত এ সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে আরো বেশি উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করবে

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x