ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নৌকাডুবির দুই দিন পর বাবা-ছেলে উদ্ধার

নৌকাডুবির দুই দিন পর  বাবা-ছেলে উদ্ধার

নৌকাডুবির দুই দিন পর  বাবা-ছেলে উদ্ধার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী ৩০ জুলাই ২০২৬।

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনার দুই দিন পর নিখোঁজ বাবা ও ছেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার পর বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে বাবার এবং দুপুরে রাজশাহীর পবা থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রাজশাহীর কাটাখালি থানার শ্যামপুর শান্তিনগর এলাকার বাসিন্দা ও নৌকার মাঝি কাওসার আলী (৬০) এবং তাঁর ছেলে জিয়ারুল হক।

নৌ পুলিশ, রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পদ্মায় নৌকাডুবির পর থেকেই নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। তবে নদীতে প্রবল স্রোত থাকায় মরদেহ দুটি দুর্ঘটনাস্থল থেকে বহু দূরে ভেসে যায়।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার পাকশী ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে কাওসার আলীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে নৌ পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, বেলা ১টার দিকে রাজশাহীর পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকার নদী থেকে ছেলে জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মরদেহ দুটি ইতোমধ্যেই তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে চর মাজারদিয়ার এলাকা থেকে ৮ জন যাত্রী এবং ঝাউগাছ বোঝাই করে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি পদ্মার মাঝনদীতে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পানিতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই ৬ জন যাত্রীকে স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নৌকার মাঝি কাওসার আলী ও তাঁর ছেলে নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল নদীজুড়ে উদ্ধার অভিযান শুরু করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নৌকাডুবির দুই দিন পর বাবা-ছেলে উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
নৌকাডুবির দুই দিন পর বাবা-ছেলে উদ্ধার
0:00 0:00
1.0x