ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঈদগাঁওতে এক ব্যবসায়ীকে ডাকাতি, দুইজন আটক

মোঃ রেজাউল করিম,কক্সবাজার প্রতিনিধিঃ ​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের আঁধারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনার মূলহোতা সহ দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ। এ সময় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে স্থানীয় ব্যবসায়ী রহিম উদ্দিন তার ব্যবসা বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিয়া পাড়ায় পৌঁছালে অভিযুক্ত ফারুক মিয়া ও মো. সাজ্জাদসহ অন্যান্যরা তার গতিরোধ করে মারধর করেন এবং তার সাথে থাকা নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন ​ফারুক মিয়া (৪২): পিতা- মৃত আলী মিয়া, সাং- মধ্যম শিয়া পাড়া, ঈদগাঁও, কক্সবাজার এবং মো. সাজ্জাদ প্রঃ আব্বুইয়া (২৭): পিতা- মৃত জাফর আলম প্রঃ গফুর, সাং- দরগাহ পাড়া, ঈদগাঁও, কক্সবাজার।

​ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানা পুলিশ শিয়া পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান এ দুই আসামিকে গ্রেফতার করে। ঈদগাঁও থানার মামলা নং- ১২/৯৪, তারিখ- ২৯/০৭/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৯৪ পেনাল কোড ১৮৬০।

এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, অপরাধ দমনে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা বদ্ধপরিকর। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে এক ব্যবসায়ীকে ডাকাতি, দুইজন আটক

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x