ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শ্রীপুরে জমি বিক্রি করায় ২ লাখ টাকা চাঁদা দাবি থানায় লিখিত অভিযোগ

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:আল আমিন খানঃ গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রি করায় ২ লাখ টাকা চাঁদা দাবি এবং বাউন্ডারি নির্মাণে বাধা দিয়ে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভূক্তভোগী নারী মোছাঃ মমতাজ বেগম (৫৩) বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড (দারগারচালা) এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী মমতাজ বেগম তার ছেলে এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান (মিলন)-এর কাছ থেকে হেবা দলিল সূত্রে প্রাপ্ত ৩.৫০ শতাংশ জমি ভোগদখলে ছিলেন। পরবর্তীতে গত ২৬ জুলাই তিনি  মোঃ মোমেন খান নামে এক ব্যক্তির নিকট জমিটি বিক্রির উদ্দেশ্যে রেজিস্ট্রি বায়না পত্র দলিল সম্পাদন করেন।

​জমি বিক্রির বিষয়টি জানতে পেরে একই এলাকার মোঃ বকুল (৫৫) ও তার ছেলে মোঃ রবিউল (২৫)-সহ অজ্ঞাতনামা ৪-৫ জন মমতাজ বেগমের নিকট অন্যায়ভাবে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৮ জুলাই সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার সময় মমতাজ বেগম বায়না গ্রহীতাকে সঙ্গে নিয়ে জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করতে গেলে অভিযুক্তরা দা, লাঠি, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে উপস্থিত হয়। ১নং বিবাদী মোঃ বকুল পুনরায় ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা গালিগালাজ করে, মারধরের উদ্যোগ নেয় এবং চাঁদার টাকা না দিয়ে জমিতে কাজ করলে খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

​পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে তাদের পরামর্শে ভুক্তভোগী নারী শ্রীপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে লিখিত অভিযোগ প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শ্রীপুরে জমি বিক্রি করায় ২ লাখ টাকা চাঁদা দাবি থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x