ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

খাদেমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক  পঞ্চগড়!

পঞ্চগড়ে গৃহবধূ শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গাড়াতিপাড়া গ্রামে নিহতের পরিবারের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তার বাবা  মা, চাচা, ছোট বোন, ছোট বোনের স্বামীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান ২০১২ সালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ী গ্রামের সোহরাব হোসেনের ছেলে আতিকুর রহমানের সঙ্গে হাড়িভাসা ইউনিয়নের গাড়াতিপাড়া গ্রামের আব্দুল খালেকের বড় মেয়ে শাহানাজ পারভীনের বিয়ে হয়,তাদের দাম্পত্য জীবনে তিন কন্যা সন্তানের জন্ম হয়।

পরিবারের দাবি, জীবিকার তাগিদে ২০২৪ সালে শাহানাজের স্বামী সিঙ্গাপুরে যাওয়ার পর তিনি তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। এ সময় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা আরও জানান, গত ২৬ জুলাই ভোরে শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় শাহানাজ আত্মহত্যা করেছেন। 

খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান তাদের দাবি, ওই সময় মরদেহের দুই পা বাঁধা ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা, বোন ও চাচা সংবাদ সম্মেলনে দাবি করেন, শাহানাজ আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, তাদের অভিযোগ এ ঘটনায় শ্বশুর, শাশুড়ি ও জা জড়িত থাকতে পারেন।

পরিবারের অভিযোগ এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হলেও তদন্তের অগ্রগতি সন্তোষজনক নয়,তারা মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং নিরপেক্ষর তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x