ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়!   পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ছবি এআই ব্যবহার করে ভুয়া ভিডিও ও ছবি 'শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলা এবং পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আলম মামুন রনিক। আরও বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য, পঞ্চগড় জেলা জজ আদালতের সাবেক জিপি ও পঞ্চগড় আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারি, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ। এ সময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নূরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তার কাজকর্মের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা ও বিশ্বাস অর্জন করছেন। যখন তার কাজে পঞ্চগড়সহ দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন, তখন একটি দল তার সম্মান ক্ষুণ্ণ করতে এবং তার জনপ্রিয়তায় ধস নামাতে ষড়যন্ত্র করে শিবিরের পেজে এআই ব্যবহার করে তার ছবি এডিট করে ফেসবুকে প্রচার করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি এবং একই সাথে ভুয়া ছবি দিয়ে ফেসবুকে প্রচারকারীদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবি করি। যদি দাবি মানা না হয়, তাহলে দলীয়ভাবে আলোচনা করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পরে প্রেসক্লাব থেকে বের হয়ে নেতাকর্মীরা পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x