ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন

সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন

সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন 

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের আপন দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজনের (২১) লাশ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন সম্পন্ন হয়েছে। নিহত সজীব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফা বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। দুই ভাইয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষবারের মতো তাদের একনজর দেখতে সোমবার রাতে গ্রামের বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন এলাকার মানুষ।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মাম এলাকায় খেজুরের ব্যবসা করতেন বড় ভাই ফয়েজ আহমেদ সজীব। চলতি বছরের শুরুতে ব্যবসার কাজে সহযোগিতা করার জন্য ছোট ভাই ফরহাদ হোসেন সুজনকেও সৌদি আরবে নিয়ে যান তিনি।

 গত ১৫ জুলাই দিবাগত রাতে খেজুর বোঝাই একটি পিকআপ নিয়ে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার রাতে তাদের লাশ দেশে পাঠানো হয় এবং গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে কামারহাট মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুই ভাইকে দাফন করা হয়। জানাজার সময় এলাকাবাসী ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

মোঃ মাসুদ রানা মনি রামগঞ্জ লক্ষ্মীপুর। তাং-২৮-০৭-২৬ ইং

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন
0:00 0:00
1.0x