ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুরের বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক ১, এলাকাজুড়ে চাঞ্চল্য

মোঃ সুমন ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ২৭ জুলাই ২০২৬ঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মো. রুবেল ইসলাম নামে এক ব্যক্তিকে মাদকসহ আটক করা হয়েছে। রবিবার ভোররাতে উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম কাশিপুর (তিন দেওনীয়া) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নজরদারির পর  পিতা মোঃ কুমুতদিন ইসলাম ছেলে মোঃ রুবেল ইসলাম নামের  বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, প্রায় ১০টি ভ্যান ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হতো। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে অপ্রাপ্তবয়স্ক শিশুদের দিয়েও মাদক পরিবহন ও বিক্রির কাজ করানো হতো বলেও স্থানীয়দের দাবি।

এলাকাবাসীর ভাষ্যমতে, প্রায় এক যুগ আগে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। পরে এলাকায় ফিরে স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, রুবেলের আরও দুই ভাইও মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া তাদের পারিবারিক জীবন নিয়েও এলাকায় নানা আলোচনা রয়েছে। একাধিক বিয়ে এবং স্ত্রীদের ওপর নির্যাতনের অভিযোগে তাদের কয়েকজন স্ত্রী সংসার ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। 

এদিকে, রুবেল ইসলাম পরিচালিত বলে পরিচিত "মামা ভাগিনা সেলিব্রিটি" নামের একটি ফেসবুক পেজ নিয়েও স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, পেজটিতে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী এবং আপত্তিকর বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হতো তার বিবাহিত স্ত্রীকে সহ বাইরের মেয়ে নিয়ে। 

দীর্ঘদিন পর অভিযানে রুবেল ইসলাম আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, মাদকের বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। এ ঘটনায় জড়িত পুরো নেটওয়ার্কের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক ১, এলাকাজুড়ে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x