কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬নং ঘোলপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলকে সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করা এবং আগাম রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
৬নং ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াজ উদ্দিন (মেম্বার)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ বাবলু, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, যুগ্ম আহ্বায়ক শরীফ হাসান এবং ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, “বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দলীয় শৃঙ্খলা, ঐক্য ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে আগামী দিনের সব রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান বক্তা ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত বলেন, “দলের প্রতিটি ইউনিটকে সক্রিয় করতে হবে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলীয় স্বার্থে একসঙ্গে কাজ করার বিকল্প নেই।”
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলীয় কার্যক্রম জোরদার করা, সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত