ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা: খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ

‎এফ,এম, এ রাজ্জাক, পাইকগাছা( খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলার গুরুত্বপূর্ণ গদাইপুর এলাকার বোয়ালিয়া মোড় থেকে বোয়ালিয়া ব্রিজ পর্যন্ত প্রায় ২.৩ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের পিচ ও সুরকি উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গভীর খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে এসব গর্তে পানি জমে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন হাজারো পথচারী ও যানবাহনের চালক জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি পাইকগাছা সদর থেকে রাড়ুলি, দরগাহপুর এবং পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক। এছাড়া রাড়ুলি ও আশাশুনি এলাকার মানুষ খুলনা বিভাগীয় শহরে যাতায়াতের ক্ষেত্রেও এ সড়কের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সড়কের পাশেই অবস্থিত বিএডিসির বোয়ালিয়া বীজ খামার। ফলে কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের প্রতিদিন এই ভাঙাচোরা সড়ক ব্যবহার করতে হয়।

‎সরেজমিনে দেখা যায়, ঝুঁকি নিয়েই প্রতিদিন ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। এক স্থানীয় পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখন এই সড়কে হাঁটাই কষ্টকর হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে, কাদা ছিটকে কাপড় নষ্ট হয়।” ‎স্থানীয় কয়েকজন মাদ্রাসা ও স্কুলশিক্ষার্থী জানায়, “প্রতিদিন এই সড়ক দিয়েই স্কুলে যেতে হয়। বড় বড় গর্তের কারণে ভ্যান উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে, অনেকেই আহত হয়। এমনকি পরীক্ষার দিনেও আতঙ্ক নিয়ে এই সড়ক পার হতে হয়।”

‎অন্যদিকে কয়েকজন ভ্যানচালক জানান, সড়কের অতিরিক্ত ঝাঁকুনিতে প্রতিনিয়ত গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এতে দৈনিক আয়ের বড় একটি অংশ মেরামতের পেছনেই ব্যয় হয়ে যায়। এছাড়া জরুরি রোগীকে হাসপাতালে নেওয়াও এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের আশঙ্কা, সড়কের এই নাজুক অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

‎জনস্বার্থে দ্রুত ও টেকসইভাবে সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।‎এ বিষয়ে পাইকগাছা উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়াইব বলেন, “সড়কের বর্তমান অবস্থা আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় সরকারি উদ্যোগ ও আনুষ্ঠানিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।”

‎এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কারকাজ শুরু করে সড়কটি নিরাপদ ও চলাচল উপযোগী করে তুলবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‎পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা: খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x