ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চকরিয়ার ভাইয়াকাটায় মসজিদকে ঘিরে উত্তেজনা, মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মোঃ আবদুল্লাহ (আল্-মামুন)ঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভাইয়াকাটা জামে মসজিদকে কেন্দ্র করে চলমান বিরোধের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণের সামনে আয়োজিত কর্মসূচিতে শতাধিক মানুষ ও অদূরে বেশ কিছু নারী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি পক্ষ মসজিদকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এ সময় তারা পুলিশ সদস্য সাজ্জাদুল ইসলাম (রোহান) ও তার বড় ভাই মিজানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মসজিদের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। স্থানীয় বিএনপি নেতা আজিমুল ইসলাম আজিমও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান। 

অভিযোগের বিষয়ে পুলিশ সদস্য সাজ্জাদুল ইসলাম (রোহান) বলেন, ঘটনাটি মূলত ভুল বোঝাবুঝির ফল। তিনি জানান, ছুটিতে বাড়ি গিয়ে বিষয়টির সমাধানের চেষ্টা করেছিলেন এবং ভবিষ্যতেও আলোচনার মাধ্যমে সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন। তার বিরুদ্ধে আনা মাদক-সংশ্লিষ্ট অভিযোগ তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। একই অভিযোগ অস্বীকার করেন তার বড় ভাই মিজানও ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চকরিয়ার ভাইয়াকাটায় মসজিদকে ঘিরে উত্তেজনা, মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x