ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি অটোরিকশাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, ২৩ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৭টার দিকে সিপিসি-১ (টেকনাফ), র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফের শাপলা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি ইয়াবার চালান সিএনজি অটোরিকশাযোগে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়ক দিয়ে পাচার করা হবে।

সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৫৫ মিনিটে বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার ইসমাইল স্টোরের সামনে মেরিন ড্রাইভ সড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়। সকাল ৮টা ১০ মিনিটের দিকে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে চালককে তল্লাশি করা হলে তার পেট ও দুই পায়ে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় বাঁধা ৬টি প্যাকেটে থাকা ১২০টি বায়ুরোধক নীল জিপার পলিব্যাগ থেকে মোট ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. আব্দুল হোসেন (৫৩)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুদারবিল এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত সিএনজি অটোরিকশা এবং গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x