ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ বিজিবির বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনের অভিযোগে প্রাইভেটকারের চালক ও মালিককে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ২০২৬ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করে একটি বড় ইয়াবার চালান চট্টগ্রামের দিকে পাচার করা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি সাদা রঙের প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে বিজিবির আভিযানিক দল সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটির আরও বিস্তারিত তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়ির পিছনের ট্রাঙ্ক স্পেসের সাইড কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও মালিক ওমর ফারুক রাসেল (৪১)-কে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার ভবানীপুর ডাকঘরের চান্দিরপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযানে ইয়াবার পাশাপাশি একটি প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি স্মার্ট ঘড়ি এবং নগদ ২,১৮০ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৯ হাজার ৬৮০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদকবিরোধী অভিযান, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও চেকপোস্টভিত্তিক তল্লাশি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x