ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়েছে পাষন্ড স্বামী

  লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জেবিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ   করায় মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধূকে   পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে তার পাষন্ড-স্বামী জহিরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে  উপজেলার  ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া  ওয়াপদা টেকের পাশে। বর্তমানে মরিয়ম  ৫মাসের শিশু সন্তান নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এলাকাবাসী  জানান বিগত ২বছর পূর্বে চট্রগ্রাম থেকে মরিয়মকে বিয়ে করে রামগঞ্জে নিয়ে আসে জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে ঘর করে সংসার পাতে তারা।  মরিয়মের আত্নীয়-স্বজন না থাকায় জহিরুল সবসময় স্ত্রী মরিয়মের উপর নির্যাতন চালিয়ে আসছিলো। ঘরে ৫মাসের শিশু সন্তান থাকায় রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যেতে বারন করে মরিয়ম। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মরিয়মের হাত-পা ভেঙ্গে পালিয়ে যায়। জহিরুল ব্রহ্মপাড়া  ছাড়া বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, জহিরুল একজন মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সাথে জড়িত।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি, আমরা ফেসবুকে ঘটনাটা জেনেছি, খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর। 

তাং-২০-০৭-২৬ ইং।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়েছে পাষন্ড স্বামী

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x