ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাইকগাছার হরিঢালী ইউনিয়ন বালিকা বিদ্যালয়ে নিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি

এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন সৃষ্ট পদে কর্মচারী নিয়োগের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে এক চাকরিপ্রার্থীর পরিবারের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা নেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়োগ সম্পন্ন হয়নি এবং টাকা ফেরতও দেওয়া হয়নি।

ভুক্তভোগী সাতক্ষীরা জেলার তালা উপজেলার কানাইদিয়া গ্রামের তীর্থ মণ্ডল লিখিত অভিযোগে জানান, ২০২৩ সালে বিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পর তিনি তার স্ত্রী প্রিয়াংকা মল্লিককে পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের জন্য আবেদন করান। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মণ্ডলের পরামর্শে দুই দফায় প্রায় ১১ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু নিয়োগ কার্যক্রম সম্পন্ন না হওয়ায় টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে।

তীর্থ মণ্ডলের দাবি, চাকরির আশায় তিনি জমি বিক্রি এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদে ঋণ নিয়ে টাকা জোগাড় করেছিলেন। নিয়োগ না হওয়ায় বর্তমানে তিনি আর্থিক সংকটে পড়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপে টাকা ফেরত ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মণ্ডল অভিযোগের বিষয়ে বলেন, তিনি তীর্থ মণ্ডলের কাছ থেকে প্রায় ৯ লাখ ৫ হাজার টাকা গ্রহণ করেছিলেন। তবে তার দাবি, ওই অর্থের একটি বড় অংশ সাবেক এক সংসদ সদস্য এবং তার এক নিকটাত্মীয়কে নিয়োগ সংক্রান্ত কাজে দেওয়া হয়েছিল। তিনি আরও দাবি করেন, পরবর্তীতে বিভিন্ন জটিলতা ও দেশের পরিস্থিতির কারণে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে দাবির পক্ষে তিনি কোনো লিখিত প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৩ সালের ১২ অক্টোবর দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক ও নিরাপত্তাকর্মীসহ চারটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সংশ্লিষ্টদের মতে, বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ সময় পর নতুন করে বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ পরীক্ষার উদ্যোগ নেওয়া হলে তা নিয়েও প্রশ্নের সৃষ্টি হয়।

পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকশানা পারভীন জানান, তিনি বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে শুনেছেন, তবে বিস্তারিত তথ্য তার জানা নেই। বিষয়টি জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

ঘটনার সত্যতা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাইকগাছার হরিঢালী ইউনিয়ন বালিকা বিদ্যালয়ে নিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x