৪১ বছরে সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে কলম চলুক নিরন্তর
গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের সাংবাদিক সমাজের পরিচিত মুখ মোঃ শিহাব উদ্দিন আজ জীবনের ৪১ বছর পূর্ণ করেছেন। ১৯৮৫ সালের ২০ জুলাই জন্ম নেওয়া এই সাংবাদিক দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাধারণ মানুষের কথা তুলে ধরার কাজে নিয়োজিত রয়েছেন।
তিনি প্রেসক্লাব, গোপালগঞ্জের সদস্য এবং গোপন সাংবাদিক ইউনিয়নের সদস্য হিসেবে সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায়ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
জন্মদিনে তাঁর প্রত্যাশা—সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর কলম আরও শক্তিশালী হবে। মানুষের অধিকার, সমাজের অসঙ্গতি ও জনদুর্ভোগের কথা তুলে ধরে সাংবাদিকতার মাধ্যমে তিনি আগামীতেও দায়িত্বশীল ভূমিকা রাখতে চান।
শুভ জন্মদিন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন। সত্যের পক্ষে আপনার কলম হোক আরও শক্তিশালী—সাংবাদিকতার পথচলা হোক আরও গৌরবময়।
মতামত